গাড়ি কেনার জন্য সরকারের সুদমুক্ত ঋণ সুবিধা নিয়েছেন। প্রতি মাসে পাচ্ছেন জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ নগদ অর্থ। তারপরও সরকারি প্রকল্পের জন্য কেনা জিপ ব্যবহার করছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাঁচ সদস্য।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজউক থেকে পাওয়া প্লটের তথ্য খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এ কমিটির পেছনে ব্যয় হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। এর মধ্যে কমিটির সভাপতি সাবেক এক আমলা নিয়েছেন ১২ লাখ টাকা, দুইজন সদস্যের প্রত্যেকে নিয়েছেন ৬ লাখ টাকা করে